শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

দুই দিনে নেই ২৬ উইকেট, সর্বোচ্চ ৩৯, আলোচনায় ইডেনের ‘স্পোর্টিং উইকেট’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিল কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ। স্পোর্টিং উইকেটে ব্যাটার-বোলার সমান সুবিধা পাবে এবং খেলা পাঁচ দিন গড়াবে, এমনটা বলেছিলেন পিচের কিউরেটর। তবে ম্যাচের যে পরিস্থিতি, তাতে তৃতীয় দিনেই খেলা শেষ হওয়ার আভাস মিলছে।

দুই দিনে ব্যাটারদের তীব্র অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। ভারতের অধিনায়ক শুভমান গিলের রিটায়ার্ড হার্ট বাদ দিলে পড়েছে ২৬ উইকেট। সর্বোচ্চ রান এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে, ৩৯। প্রথম দিন পেসারদের দিকে ম্যাচ ঝুকলেও আজ স্পিনারদের জয়জয়কার।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার ৩০ রান খরচায় চার উইকেট নিয়েছেন। গতি তারকা মার্কো ইয়ানসেন পান তিন উইকেট। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন ১ উইকেটে ৩৭ রানে খেলতে নেমেছিল ভারত। তারা থেমেছে ১৮৯ রানে। রাহুল ছাড়া আর কেউ ত্রিশের ঘর ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ওয়াশিংটন সুন্দরের। ২৭টি করে রান করেন ঋশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

৩০ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা জাদেজা ও কুলদীপ যাদবের স্পিন বিষে নীল। দিন শেষ করেছে থারা ৭ উইকেটে ৯৩ রানে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার সঙ্গে করবিন বোশ খেলছেন ১ রানে।  

দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটার হিসেবে বিশের ঘরে বাভুমা। নতুন দিনে পিচ একই রকম আচরণ করলে ব্যাটারদের জন্য আরো বিপদ বাড়বে। দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৩ রানের লিড, হাতে তিন উইকেট।

অবস্থাদৃষ্টে ভারতই জয়ের সুবাস পাচ্ছে। কিন্তু পিচের আচরণ ভিন্ন। তাতে দক্ষিণ আফ্রিকা লিড আরেকটু বাড়াতে পারলে ভারতও পড়তে পারে বিপদে। গিলের ঘাড়ের সমস্যা এখনো কাটেনি। তাতে করে ১০ ব্যাটারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য তাড়া করতে হবে স্বাগতিকদের। জাদেজা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। দুটি পান কুলদীপ। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit