স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর প্রথম বছরে অর্থাৎ ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে বড় মঞ্চে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জাদেজা। ওই বছরই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে জিতেছিলেন শিরোপা। সে স্মৃতি এখানো রোমন্থন করেন ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার। পুরনো ঠিকানায় ফিরে আরও শিরোপা জেতার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি।
জাদেজা বলেন, ‘রাজস্থান রয়্যালস আমাকে প্রথম প্ল্যাটফর্ম দিয়েছে এবং জয়ের প্রথম স্বাদ দিয়েছে। ফিরতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে। এটা আমার জন্য শুধু একটি দল নয়, আমার বাড়ি। রাজস্থান রয়্যালসে আমি প্রথম আইপিএল শিরোপা জিতেছিলাম এবং আশা করছি, বর্তমান দলটাকে নিয়ে আরও অনেক শিরোপা জিতব।’
জাদেজার বদলে চেন্নাই রাজস্থান থেকে সাঞ্জু স্যামসন ও স্যাম কারানকে দলে ভিড়িয়েছে। এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় , সাঞ্জু স্যামসন এ বার চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন। ১৮ কোটি রুপিতে চেন্নাইয়ে যোগ দিয়েছেন সাঞ্জু। বাণিজ্যিক চুক্তি অনুযায়ী চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। তার আইপিএল বেতন ১৮ কোটি রুপি থেকে কমে ১৪ কোটি রুপি হচ্ছে।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি ২ কোটি ৪০ লাখ রুপিতে যোগ দিচ্ছেন রাজস্থানে। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে খেলছিলেন জাদেজা। রাজস্থান ছাড়ার পর মাঝে এক আসর খেলেছেন কোচি টাস্কার্স কেরালার হয়ে। অন্যদিকে স্যামসন ২০১৮ সাল থেকে একটানা রাজস্থানের হয়ে খেলে আসছিলেন। এবার তাকে দেখা যাবে চেন্নাইয়ের জার্সিতে।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০