মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

বিয়ের পিঁড়িতে বসছেন নির্মাতা অমিতাভ রেজা, কনে কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেক্স : ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই নির্মাতা সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ খবর।জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরবর্তীতে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করে। গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা।

সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হলেও বিষয়টি খুব বেশি আলোচনায় আসেনি। তবে পোস্ট প্রকাশের পরই বিনোদন অঙ্গনের অনেকেই তাদের শুভকামনা জানান।উল্লেখ্য, এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।এবার নির্মাতার জীবনের নতুন অধ্যায়ে তার সঙ্গী হতে যাচ্ছেন মুশফিকা মাসুদ।

 

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫ / দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit