মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পুঠিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এই সভা হয়। বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার’আবু বক্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজীব হাসান,র্শিবপুর হাট ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ রানা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের পক্ষে গণসংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit