রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

মালিককে গুলি করল পোষা কুকুর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : তখন প্রায় মধ্যরাত। বিছানায় রাখা বন্দুক পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময় ঘরে ঢুকে আনন্দে লাফাতে থাকা তার পোষা কুকুর এমন এক কাণ্ড ঘটাল, যা শেষ পর্যন্ত মালিককে হাসপাতালে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার শিলিংটনে ঘটে এই অদ্ভুত ঘটনা।

খবর অনুসারে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি নিজের শটগান পরিষ্কার করছিলেন। বন্দুকটি তখন বিছানায় রাখা ছিল। কিন্তু মুহূর্তে কুকুরটি উঠে পড়ে বিছানায় এবং তার পা বন্দুকের ট্রিগার অংশে  চাপ লেগে গুলি ছুটে যায়। গুলি সরাসরি মালিকের পিঠে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ফোন করে ছেলের কাছে সাহায্য চান। পুলিশ এসে তাকে সচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায়, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটল—ট্রিগারে কুকুরের পা পড়ে নাকি বন্দুকের সেফটি বন্ধ ছিল—এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এর আগেও ঘটেছে। এর আগে মেমফিসে এবং কয়েক বছর আগে ক্যানসাস ও আইওয়ায়তে পোষা কুকুরের পা লাগার কারণে এমন দুর্ঘটনা ঘটে।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit