শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতি পরিচালনা এবং জনগণের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে ট্রাম্প যখন তদন্তের মুখোমুখি, ঠিক তখন আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর বিষয়টি সামনে এলো।

চুক্তির প্রাথমিক কাঠামোর অংশ হিসেবে, গুয়াতেমালা, আর্জেন্টিনা ও এল সালভাদর থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে এবং ইকুয়েডর থেকে পণ্যের ওপর ১৫ শতাংশ কর বহাল থাকবে। তবে চুক্তিতে কফির মতো পণ্যগুলোকে ছাড় দেয়া হবে।
 
চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া আড়াই মাসের মাথায় বিশ্বের ১০০টিরও বেশি দেশের রফতানি পণ্যের ওপর বর্ধিত শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি।
 
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।
 
যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব শুল্কারোপের অধিকাংশকেই অবৈধ বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আপিল আদালত।
 
আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এলসালভাদরের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে চুক্তি হয়েছে, সেটির শর্ত অনুসারে এই চার দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit