মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি প্রশিক্ষণ বিষয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বেসিক সংস্থার উদ্দ্যোগে প্রান্তিক নারীদের কর্মমূখী (দর্জি) প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন সভা বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী মোঃ ইসাহাক আলী।

তিনি তার বক্তেব্য বলেন, বেসিক এনজিও এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূলে চারা বিতরণ করা হবে। এতে বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র অসহায় নারী ০৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবে।

প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্য বিতরণ করা হবে। এছাড়ও আলাদীপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ০৫ জন, বেতদিঘী ইউনিয়নের ০৫ জন আদিবাসী নারী, মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর ০১ দিনের প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে ঐ দিনেই বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে।

এছাড় ওরিয়েন্টেশন সভা উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্থা ডা: সারোয়ার হাসান, সমজসেবা কর্মকতা, কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত ২৫ টি ্এনজিও’র ম্যানেজার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, অর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা। বাস্তবায়নে ছিলেন, বেসিক সংস্থার ফুলবাড়ী।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit