মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মেরুন পোশাকে নজর কাড়লেন মিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম মডেলিং জগতেও যথেষ্ট সক্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন তিনি। এবারও সেই ধারাবাহিকতায় ব্যতিক্রম ঘটেনি।

জন্মদিন উদযাপনের কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি একাধিক ছবি শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে মুগ্ধতার ঝড় তোলে।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে ক্লাসিক এবং আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে। পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস, ফ্লোর-লম্বা পোশাক, যা তার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। কোমরে থাকা সরু কালো বেল্ট তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে।

খোলা চুলে ভিনটেজ ঢেউ এবং ‘ওল্ড হলিউড’ স্টাইলের ছোঁয়া তার লুকে বিশেষ গ্ল্যামার যোগ করেছে। কখনো চোখে রোদচশমা, আবার কখনো মাথার উপরে রাখায় ভিন্ন ভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়ানো এক রাজকুমারী। মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ হতেই ভক্তরা প্রশংসায় মুগ্ধ হয়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

এর পাশাপাশি মিমকে বলা হয় ‘ভ্রমণকন্যা’। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি তিনি দেশের বাইরে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পছন্দ করেন। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ, আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit