রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন

হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন হাসান মাসুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : এখনও সুস্থ হতে পারেননি হাসান মাসুদ। শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা ও অসুস্থতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা গোপনীয়তা বজার রাখছেন।

জানা যায়, বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এ অভিনেতা। পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছু দিন সময় প্রয়োজন।
 
টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ। অভিনয় গুণে তারকা খ্যাতি পেলেও শোবিজ জগতের আগে তিনি ছিলেন একজন সাংবাদিক এবং পরে সামরিক কর্মকর্তা।
 
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করে দর্শকের নজরবন্দি হন। এরপর টানা কাজ করেছেন শোবিজ দুনিয়ায়। তারপরই অভিনয় থেকে দূরে সরে যান।

দীর্ঘ সময় ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিন্তু কাজে ফেরার পরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী এ শিল্পী।অভিননেতার আরোগ্য কামনা করছেন তার ভক্ত ও সহকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit