বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তি বারবার একই প্রশ্নের মুখে পড়ছেন- নেইমার কখন জাতীয় দলে ফিরবেন? সম্প্রতি এই প্রশ্ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি জানালেন, তিনি এতে বিরক্ত নন। তার মতে নেইমার ব্রাজিলের কিংবদন্তি, তাই এ ধরনের প্রশ্ন করাই স্বাভাবিক।

আনচেলত্তি বলেন, সবাই নেইমারের শারীরিক অবস্থার খবর জানতে চায়। ব্রাজিল ফুটবল ফেডারেশন, কোচ ও টেকনিক্যাল স্টাফ চায় নেইমার তার সেরার অবস্থায় জাতীয় দলে ফিরুন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়; শারীরিক ফিটনেসও গুরুত্বপূর্ণ।

৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েন। এক বছর পর তিনি ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে এখনও খেলেননি। চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল থেকে ফিরে তিনি শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন, কিন্তু চোট ও আচরণগত বিতর্কের কারণে সমালোচনার মুখে পড়েন।

গত রোববার ফ্ল্যামেঙ্গোর কাছে হারের সময় কোচের বদলি সিদ্ধান্ত মানতে পারেননি নেইমার, যা সামাজিক মাধ্যমে সমালোচনার কারণ হয়। তবে সান্তোসের নির্বাহী পরিচালক আলেক্সান্দ্রে মাতোস তাকে সমর্থন জানিয়েছেন।

মাতোস বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের ভুল বোঝা হয়, কিন্তু তারা মানুষ, অনুভূতি প্রকাশ করে এবং চ্যালেঞ্জের মুখে আরও শক্তিশালী হয়। নেইমার বর্তমানে সান্তোসের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। ক্লাবটি ব্রাজিল শীর্ষ লিগে অবনয়ন ঠেকানোর জন্য লড়ছে, আর নেইমার চোট কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit