শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ইটভাটা বন্ধের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : ইটভাটা বন্ধের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার  দুপুরে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই ইট প্রস্তুতকারক মালিক সমিতি ব্যানারে এই করা হয়। পরে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেন তারা। 

এসময় ইট ভাটার মালিক ও শ্রমিকরা জানান, চলতি মৌসুমে ইট ভাটার ব্যবসা পরিচালনার জন্য ভাটার চুল্লি সংস্কার, মেশিনারীর সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের লাইসেন নবায়ন করে ইট তৈরী প্রাথমিক সকল কার্যক্রম সম্পূর্ণ করে ইট তৈরী ইতিমধ্যে শুরু করেছি। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে বিভিন্ন ইট ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তর হতে ভাটা বন্ধের নোটিশ দেওয়া হয়।

ফলে একদিকে যেমন মালক ক্ষতিগ্রস্থ হবে অন্যদিকে ইট-ভাটায় কাজ করা প্রায় ২০ হাজার শ্রমিক কাজ হারাবে। এজন্য ইটভাটা বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবি জানান। এসময় ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারন সম্পাদক নূর-ই আলম মিঠুসহ সংগঠনটির সদস্য, ইট ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit