শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

নিউজ ডেক্স : সাভারের আশুলিয়ায় বুধবার (১২ নভেম্বর)  ভোর পৌনে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা।পুলিশ জানায়, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহণে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক টের পেয়ে বাস থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন। এদিন সকাল ৯টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।

বাসচালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব আরও বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেই। তবে চালক ছাড়া আমরা হতাহতের কোনো খবর পাইনি।আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

 

কুইক নিউজ / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit