বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

সর্বনিম্ন দেনমোহর না দিলে কি বিয়ে শুদ্ধ হবে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

ধর্ম ডেস্ক : দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)

যদি কোনো বিয়ে এমন হয় যে, যেখানে দেনমোহর উল্লেখ করা হয়নি কিংবা দেনমোহর দেয়া হবে না এই শর্ত করা হয়, তাহলে ওই শর্ত বাতিল হবে এবং ওই বিয়েতেও স্বামীর ওপর স্ত্রীকে দেনমোহর আদায় করা আবশ্যক হবে। এ ক্ষেত্রে অবশ্য সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নয়; বরং ‘মোহরে মিছিল’ ওয়াজিব হবে। আর মোহরে মিছিল হলো স্ত্রীর বাবার দিকের বিবাহিত নারী অর্থাৎ বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দীনদারি, বয়স, সৌন্দর্য, গুণাবলি ও জ্ঞান-গরিমা ইত্যাদিতে তার মতো হয়, তাদের মোহরের অনুপাতে অনুরূপ দেনমোহর নির্ধারণ করা। (হেদায়া: ৩৭)দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত নয়। তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। অনেকে নিজেকে খুব বেশি উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটা খামখেয়ালিপনা। ইসলামি শরিয়তের বিধান হলো- বিয়েতে সর্বনিম্ন দেনমোহর ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।

 
নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
 ১০ দিরহামের কম কোনো দেনমোহর নেই। বায়হাকি শরীফ, ৭/২৪০)। 

বাজারের তারতম্যের ভিত্তিতে পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য যখন যে হারে হয়- দেনমোহরের সর্বনিম্ন মূল্যও তখন তা হবে। স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ বিবেচনা করাও উচিত। (বাদায়েউস সানায়ে : ২য় খণ্ড, ২৭৫ পৃষ্ঠা)।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit