বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

‘দায়ীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না’: হুঁশিয়ারি রাজনাথের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১১ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় রাজনাথ বলেন, ‘আমি আমার দেশের মানুষদের আশ্বস্ত করতে চাই, দেশের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলো এই ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে। তদন্তের ফলাফল শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। আমি জাতিকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনো অবস্থাতেই তাদের রেহাই দেয়া হবে না।’

এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই আই২০ গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন। সূত্র জানায়, প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করছে। এদিকে, এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।  ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়। 

কিউএনবি/খোরশেদ/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit