মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

‘প্রিন্স’-এ শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : গতকাল থেকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। এও শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

বিষয়টির সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। সময় সংবাদকে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো কথা বলতে চান না তিনি। তিনি শুধু বললেন, ‘নো কমেন্টস’পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। সম্প্রতি ‘প্রিন্স’-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ’। কেবল ‘প্রিন্স’ নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। পরিচালকের ভাষ্যমতে, ‘অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।’আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit