বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

পুতিনের ফোলা হাতের ভিডিও ভাইরাল, স্বাস্থ্য নিয়ে জল্পনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়ার ‘হেলদি ফাদারল্যান্ড’ নামের একটি সংগঠনের প্রধান ২২ বছর বয়সি ইয়েকাতেরিনা লেশ্চিনস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন ৭৩ বছর বয়সি পুতিন।

ওই সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পুতিনের ডান হাত কুঁচকে, শিরাগুলো ফুলে রয়েছে। এ অবস্থায় হাত মুষ্টিবদ্ধ করে আছেন তিনি। তার চোখে-মুখেও অস্বস্তির ভাব।
 
পুতিনের ফোলা হাতের ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নানা জল্পনা। শত্রু মনোভাবাপন্ন অনেকেই ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করতে থাকেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কোও এক্স-এ ভিডিওটি শেয়ার করেন।
 
তিনি ক্যাপশনে লেখেন, ‘পুতিনের হাতে কী হয়েছে’। ভিডিও দেখার পর অনেকেই ‘পুতিন হয়তো কোনো স্নায়ু বা রক্ত সঞ্চালনজনিত অসুস্থতা’য় ভুগছেন বলে মন্তব্য করেন। এমনকি কেউ কেউ তার উপসর্গকে পারকিনসন’স রোগের সঙ্গে তুলনা করেন।
 
পুতিনের স্বাস্থ্য নিয়ে এই ধরনের গুঞ্জন নতুন নয়। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পর পুতিনের হাতের পেছনে কালো দাগ দেখা নিয়ে আলোচনার ঝড় ওঠে।
 
এই ধরনের জল্পনা শুধু পুতিনের ক্ষেত্রেই নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতের দাগ নিয়ে অনলাইনে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছিল। পরে হোয়াইট হাউস জানিয়েছিল, ঘন ঘন হাত মেলানো ও অ্যাসপিরিন সেবনের কারণে ট্রাম্পের হাতের দাগ পড়েছে।
 
এদিকে পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন করে ওঠা এই জল্পনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। তবে আগেও তারা এমন সব গুজবকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিল।

 

কিউএনবি/খোরশেদ/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit