শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের দিন জনসভায় পরিনত, এ যেন দুলু ম্যাজিক

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

‎‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এর প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।সোমবার (১০ নভেম্বর) রাতে ​এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ৩ বারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত নেতা, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।

‎
‎​এদিনের কার্যক্রমে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, জেলার প্রতিটি ওয়ার্ডে অধ্যক্ষ দুলুর উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই গণজোয়ার জেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
‎
‎

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit