বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

জন্মদিনে ঝলমলে মিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করছেন এই নায়িকা। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা।

জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার (৯ নভেম্বর) কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন নায়িকা; জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন নায়িকা।

ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে।
 
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর মিম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit