সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর ৩০ তম কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মাটিরাঙ্গায়  ৩০ তম জাতীয়  হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ডের  নতুনপাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন মাদ্রাসায়  উপজেলা পর্যায়ের ৩০ তম জাতীয়  হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন  মাটিরাঙ্গা উপজেলা শাখা সভাপতি হাফেজ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। এসময় আলহাজ্ব ক্বারী ওসমান গণি, হাফেজ মাওলানা কারী হারুনুর রশিদ আজিজী,হাফেজ ক্বারী নাছির উদ্দিন সহ  মাটিরাঙ্গা উপজেলা  আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য  রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন  খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ হাবিবুল্লাহ জাহাঙ্গীর  বলেছেন, কোরআনের পাখিদের নিয়ে মাটিরাঙ্গায় প্রথম বার আয়োজন হলেও সূন্দরভাবে সম্পন্ন হয়েছে । মূসলমান শিশুদের জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম মন্তব্য করে মাটিরাঙ্গার কোরআনের পাখিদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার আহবান জানান । 
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, আমাদের সমাজ ও আগামী প্রজন্মের প্রতি এক বড় অঙ্গীকার। কুরআন হচ্ছে আলোর দিশারী। যারা এই অল্প বয়সে কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তারা শুধু তাদের পরিবার নয়, গোটা জাতির জন্য গর্বের প্রতীক। নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে আমাদের কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এই হাফেজরাই একদিন তাদের জ্ঞান ও চারিত্রিক মাধুর্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit