বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি

সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রাখার অভিযোগ রয়েছে। 

এছাড়া সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজ ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন ও হস্তান্তর করে দেশের বাইরে গিয়ে আত্মগোপনের আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণের আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit