শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

জয়পুরহাটে নবম জেলা কাব-ক্যাম্পুরির উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন,যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো,ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস আগামী দিনে দেশ পরিবর্তনের মূল কান্ডারি হবে কাব স্কাউটস এর বন্ধুরা’। সোমবার সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী সহ অন্যরা। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। শেষে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দল গান ও নৃত্য পরিবেশন করে।এর আগে শহরের রামদেও বাজলা সরকারি স্কুল মাঠ থেকে বের হওয়া একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণের পর কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এতে জেলার ৪৮৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউট দল অংশ নেয়।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit