সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল ব্যক্তির পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

শীতে হাঁটুর ব্যথা কমাতে সহজ ঘরোয়া সমাধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View

লাইফ স্টাইল ডেস্ক : দেশের আবহাওয়ায় ইতোমধ্যেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। রাত নামতেই ঠান্ডা অনুভব হচ্ছে, অনেকেই এখন চাদর গায়ে নিচ্ছেন, বন্ধ রাখছেন ফ্যান। তবে এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরে দেখা দিচ্ছে নানা সমস্যা। বিশেষ করে বাত বা জয়েন্টের ব্যথা।

বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতেই বাতের ব্যথায় আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এর মূল কারণ ঠান্ডার সময় শরীরের নড়াচড়া কমে যাওয়া এবং নার্ভের সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া। অনেকে হাঁটাচলা কমিয়ে দেন, যা ব্যথাকে আরও বাড়িয়ে দেয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে অতিরিক্ত পেইনকিলার খাওয়ার অভ্যাস বিপজ্জনক। বরং ব্যথা কমাতে কার্যকর হতে পারে কিছু ঘরোয়া উপায়।

ব্যথা উপশমে করণীয়

  • নিয়মিত গরম সেক নিন। এতে ইনফ্লামেশন বা ফোলাভাব কমবে এবং ব্যথা উপশম হবে।
  • স্ট্রেচিং বা হালকা ব্যায়াম জয়েন্টের নড়াচড়া বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে।
  • খাদ্যাভ্যাসে হলুদ যুক্ত করুন; এতে থাকা অ্যান্টি–ইনফ্লামেটরি উপাদান ব্যথা কমাতে কার্যকর।
  • নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। আদাও প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, তীব্র ঠান্ডায় হঠাৎ করে ব্যায়াম বন্ধ করা বা দীর্ঘক্ষণ স্থির বসে থাকা হাঁটু ও জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। তাই শীতেও শরীর সচল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit