বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেবে সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬ তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক ট্রান্সফারমার্কেটে ৯০০ শতাংশ দাম বাড়ল ভোজিনিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

কেরানীগঞ্জে তাবলিগের জোড়ে লাখো মুসল্লির ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারীদের) আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চলছে। গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকায় শুরু হওয়া এ জোড় ইতোমধ্যে লাখো মুসল্লির সমাগমে পরিণত হয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিশাল ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ।

রোববার (৯ নভেম্বর) তাবলিগের মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, ইজতেমা ময়দানে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির দুই ছেলে ও মাওলানা আব্দুস সাত্তার সাহেবের নেতৃত্বে তাবলিগের শীর্ষ ১৫ জন মুরব্বি উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন দেশের বহু বিদেশি মেহমানও অংশ নিয়েছেন।

কাকরাইল মসজিদের মুরব্বি ও ময়দান তৈরির জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, পাঁচ দিনব্যাপী এই জোড় তাবলিগ জামাতের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ দ্বীনি আয়োজন। এর সফলতার ওপর টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও আগামী এক বছরের দাওয়াতি কাজের অগ্রগতি নির্ভর করে। আমরা সব ধরনের বিরোধ এড়িয়ে এবার কেরানীগঞ্জে শান্তিপূর্ণভাবে জোড় আয়োজন করছি। সারা দেশের কয়েক লাখ তিন চিল্লার সাথী এতে শরিক হয়েছেন।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবারের জোড়ে ২০টি দেশের প্রায় ৬০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন। প্রায় এক লাখ সাথী এই জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান পরিদর্শন শেষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম বলেন, লাখো মুসল্লির নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের টিমও মাঠে কাজ করছে। বিদেশি মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit