শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আমি আর আমার ছেলে একসঙ্গে বড় হয়েছি: শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ের এক বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম হয়। এরপর বিয়ে ভাঙাগড়ার মধ্যে ছেলেকে নিয়ে এগিয়ে চলছে শ্রাবন্তীর জীবন।

এক পডকাস্টে তিনি বলেন, আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেই সময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব।

অভিনেত্রী বলেন, হয়তো অত ছোট বয়সে বিয়ে করাটা ভীষণ বাড়াবাড়ি, কিন্তু কপালে ছিল। বিয়েটা না করলে হয়তো আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে (ছেলে) আমি খুব ছোটবেলায় পেয়েছি।

তার কথায়, আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোট ছিলাম। তখন আমার মনে হয়েছিল ছেলেকে সময় দিই। ওর জন্ম, বড় হওয়া—ছেলের সঙ্গে সময়টা আমি খুব এনজয় করেছি।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‌‘চ্যাম্পিয়ন’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রাবন্তী। তার বিপরীতে ছিলেন জিৎ। বক্স অফিসে দারুণ সফল হয় ছবিটি। শ্রাবন্তী তখন দশম শ্রেণির ছাত্রী। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ১৬ বছর বয়সে। এরপর ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit