শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সুগন্ধি গুদামে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই কিশোরীসহ ছয় জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (০৯) আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

কমকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার পর গুদামের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোকায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি হ্যাবারকে বলেন, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে দিলোভাসিতে সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, দমকলকর্মী ও জরুরি পরিষেবার অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

গভর্নর আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে আছেন।’

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

কোকেলির মেয়র তাহির বুইয়ুকাকিন বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সি দুই কিশোরীও রয়েছে। তারা সেখানে কী করছিল তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ বলেছেন, গুদামের মালিক ও তার দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ে কর্মরত সাত কর্মচারীকেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বারান্দা থেকে দেখি, আমার এক সহকর্মীর শরীরে আগুন লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমি একটি পানির পাইপ এনে আগুন নেভাই। এরপর দেখি পুরো কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।’

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit