বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৩ আসনের পরিবর্তে ঢাকা-১০ হতে ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, আজ বিকালে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন।

এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই আসন থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এখন এই আসনের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরও জোরালো করছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ৫ আগস্টে অভ্যুত্থানের চূড়ান্ত তারিখ ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন তিনি।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit