শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবো

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ইসলামী ডেক্স : আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হলে মুমিনের সব কাজে প্রতিদান রয়েছে। সব কাজে দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা উচিত। এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। সবকিছু তাঁর ইচ্ছার ওপর নির্ভরশীল।তাই কঠিনকে সহজ করার ক্ষমতা রাখেন তিনি। অতএব তাঁর কাছেই সবার প্রার্থনা করা উচিত। কঠিন কাজের সময় মহানবী (সা.) একটি দোয়া পড়তে বলতেন। দোয়াটি হলো-

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণি, রাসুল (সা.) বলেছেন,

 «اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً»

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লাহ মা জাআলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইজা শিতা সাহলা।

অর্থ : হে আল্লাহ, আপনি যা করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আপনি ইচ্ছা করলে কঠিনকে সহজ করতে পারেন।

-(ইবনে হিব্বান, হাদিস : ২৪২৭)

 

 

কুইক নিউজ/ মোহন /৯ নভেম্বর ২০২৫/ সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit