বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

জোহরান মামদানির টিমে নিয়োগ পেলেন পাকিস্তানি লিনা খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজিশন টিমের সহ-সভাপতি (কো-চেয়ার) হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাবেক চেয়ারম্যান ও খ্যাতনামা পাকিস্তানি-আমেরিকান আইনবিদ লিনা মালিহা খানকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে মামদানি এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে লিনা খান বলেন, নিউইয়র্কবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন—এখন সময় এসেছে এমন একটি শহর গড়ার, যেখানে সাধারণ মানুষও স্বস্তিতে বাঁচতে পারে। আমি উচ্ছ্বসিত, কারণ জোহরান এমন একটি টিম গড়ছেন যা নিউইয়র্ক সিটিতে নতুন যুগের সূচনা করবে এবং ডেমোক্রেটিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বাইডেন প্রশাসনের সময় লিনা খান অ্যান্টিট্রাস্ট ও ভোক্তা সুরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এফটিসির চেয়ারম্যান হিসেবে তিনি করপোরেট একীভবনের ওপর নজরদারি বাড়ান এবং নাগরিকদের অন্যায্য ব্যবসায়িক প্রথা—যেমন ‘জাঙ্ক ফি’ ও বাধ্যতামূলক সালিশি চুক্তি—থেকে রক্ষা করার উদ্যোগ নেন। প্রগতিশীল মহল তার করপোরেট শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানকে প্রশংসা করে। তবে বাইডেন প্রশাসনের ‘বিগ টেক’ বিরোধী নীতি সিলিকন ভ্যালির অনেক উদ্যোক্তাকে ক্ষুব্ধ করে তোলে।

লিনা খান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা রোধে ব্যবস্থা নেন। এতে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রশংসা পান। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যাননও তার পদক্ষেপের প্রশংসা করেন। ২০২৪ সালের মে মাসে টিকিটমাস্টার কোম্পানির বিরুদ্ধে ন্যায়বিচার বিভাগ (ডিওজে)-এর মামলায় লিনা খানের ভূমিকা ব্যাপক সমর্থন পায়।

লিনা খান লন্ডনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি অভিবাসী দম্পতির ঘরে। তারা ২০০০ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ড. শাহ রুখ আলীর স্ত্রী। বিশ্লেষকেরা মনে করছেন, জোহরান মামদানি ও তার টিম দায়িত্ব নিলে নিউইয়র্ক সিটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। 

সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit