মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

শাকিবের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন বুবলী!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনের পটভূমিতে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার রাজধানীর এক ক্লাবে মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, ভাষা ও সম্পর্কের গল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও অন্যান্য শিল্পীরা। মহরত আয়োজনটিও ছিল বেশ বর্ণিল; সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার আবহে, আর বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন সেই আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

মহরতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বুবলীর কাছে আসেন নানা প্রশ্ন, যার একটি ছিল তার পুরনো মেগাস্টার শাকিব খানকে ঘিরে। প্রশ্নটা এমন ছিল, শাকিব-বুবলী জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিবের বাধার মুখে পড়েছেন কি না কখনো? এ সময় প্রশ্নটি শুনে কৌশলে যথাযথ উত্তরটি এড়িয়ে যান বুবলী।

বুবলী বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি, সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে।’ছবিটিতে আদর আজাদ ও বুবলীর পাশাপাশি অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit