শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

যুবকদের তৈরি ফাঁদে ধরা পড়ল পদ্মার সেই কুমিরটি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে দেখা পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে।

শুক্রবার দিবাগত রাতের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে কয়েকজন যুবক।

বিষয়িটি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে দেখা কুমিরটি স্থানীয় কয়েকজন যুবক আজ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে আমাদের জানানো হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ সেখানে রয়েছেন। সকালে আমরাসহ ঢাকার একটি টিম সেখানে যাব।

স্থানীয়রা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন,  সুরুজ ও শাহিন জানান, দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার সকাল থেকে কুমিরটি দেখে। পরে রাত সাড়ে আটটার দিকে চৌকিঘাটা এলাকায় সেটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে ধরতে সক্ষম হন।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit