রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দুই দিনের সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

নি্উজ ডেক্স:  দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেত। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেত পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোন ধরনের উচ্ছ্বাস। অনেকটা নীরবতা বিরাজ করছে শহরজুড়ে। ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি।

 

 

কুইক নিউজ/ মহন/ ৮ নভেম্বর ২০২৫/ দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit