শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

আশুলিয়ায় এনসিপি’র নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “পরিবেশ রক্ষা প্রত্যেকের ঈমানী দায়িত্ব, গজারিয়া বিল বাঁচাও, পরিবেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় বিলে কল-কারখানায় দূষিত পানি অবৈধভাবে নিষ্কাসনের প্রতিবাদে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এনসিপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।শুক্রবার সকালে আশুলিয়ার দিয়াখালী এলাকায় এনসিপি এর লিগ্যাল উইং অ্যাডভোকেট শাওনের নেতৃত্বে এই মানববন্ধন করেন তারা।

এলাকাবাসী অভিযোগ করে জানান, আশুলিয়া গজারিয়া বিল এমন একটা বিল, যেখানে হাজার-হাজার মানুষের রিঝিক জড়িত আছে। এই বিলে মানুষ জমি চাষ করাসহ বিল থেকে মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। এই বিলের উপর প্রথমে হামীম গ্রুপ ড্রেন করে তাদের কারখানার বর্জ্য ফেলাতে থাকে। পরে এলাকাবাসী সহ আরও অনেকে এর প্রতিবাদ করলে তারা বর্জ্য ফেলানো বন্ধ করে। তবে তাদের ড্রেন লাইন ওইভাবেই পরে থাকে। এরপরে কিছু- কিছু বাসাবাড়ির মালিকরা হামীমের ড্রেন লাইনের সাথে তাদের লাইনের সংযোগ দিয়ে ময়লা পানি ফেলায়। এতে করে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ময়লা পঁচা-দূর্গন্ধযুক্ত পানিতে বিলের মাছ মরে যাচ্ছে। ফলে এলাকাবাসী দূর্বিষহ জীবন-যাপন করছেন। সেইসাথে বিভিন্ন রোগ বালাইও ছড়াচ্ছে। যাতে করে এর থেকে আমরা মুক্তি পেতে পারি সেই ব্যাবস্থার জন্য মাননীয় উপদেষ্টা ও পরিবেশ অধিদপ্তরের কাছে জোর আবেদনও করেন তারা।মানববন্ধনে দলটির সাভার উপজেলা কমিটির সদস্য রনি সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit