মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

‎তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে উত্তাল লালমনিরহাট, ‘জাতির শত্রু’ ঘোষণার হুঁশিয়ারি

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি :তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে একটি বড় ধরনের সংহতিমূলক কর্মসূচী পালিত হয়েছে।‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেন-জি লালমনিরহাট-এর আয়োজনে দিনব্যাপী জেলার তিনটি স্পটে এই কর্মসূচী পালন করা হয়। যার নাম দেওয়া হয়েছিল ‘ফ্ল্যাশমব’ সেখনে তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ তুলে ধরে।‎​উক্ত ফ্ল্যাশমব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচী আন্দোলনের প্রতি নতুন করে মাত্রা যোগ করে। ফ্ল্যাশমবে অংশগ্রহণকারীরা তিস্তাপাড়ের দুঃখ-গাঁথা তুলে ধরে তাদের পারফর্ম্যান্স প্রদর্শন করেন।কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত তিস্তা মহাপরিকল্পনার দাবিতে নানা কর্মসূচি উদযাপন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকার কাজের কোনো নমুনা দেখাচ্ছে না। যদিও মাঝে মাঝে বলা হচ্ছে, ২৬-এর জানুয়ারি পহেলা তারিখ কাজ শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাজের কোনো নমুনা দেখতে পাইনি।

‎​তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে বা যারা বিপক্ষে অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু।‎​সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই নেতা এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করেন। যেখানে সব বর্ণের, ধর্মের ও জাতির মানুষ একীভূত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তিস্তা নদীকে যে কোনো ভাবেই হোক একটি ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে নিয়ে আনতে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ এই আন্দোলনের শরিক হয়েছে।‎তিনি আরও ​বলেন, সরকার নানা ধরনের গরিমসি করায় চাপ সৃষ্টির জন্য পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

‎‎কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে দুই কোটি মানুষের জীবনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সরকার অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।জেন-জি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাশমব কর্মসূচিতে এলাকার তরুণ প্রজন্ম অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন গতি এনে দিয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit