বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন শিরিন, রোজিনা, এসডি রুবেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : এদিকে শোবিজের এই সময়ের চিত্রনায়িকা থেকে সোনালি যুগের অভিনয় শিল্পীরাও দাবি তুলেছেন অমর নায়কের হত্যা মামলার সঠিক বিচারের।

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা সালমান শাহ প্রসঙ্গে বললেন, ‘আমার জন্মের আগে সালমান শাহর মৃত্যু হয়েছে। তারপরও তিনি আমার স্বপ্নের নায়ক। হয়তো তিনি বেঁচে থাকলে সিনেমায় একসঙ্গে কাজ করা হতো।’

শিলা আরও বলেন, ‘শিল্পীরা অনেক নরম মনের মানুষ হন। আমি কখনও চাই না কোনো এমন ষড়যন্ত্রের শিকার হন। আর আমি পার্সোনালি বলতে চাই ডন ভাইয়াকে নিয়ে যে অভিযোগটি উঠছে তাকে দেখে আমার তেমন মানুষ হয় না। তিনি সরল প্রকৃতির। তবু যদি অভিযুক্ত হন তবে তার বিচার চাই।’

চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আমরা যখন সিনেমা থেকে চলে গেছি তখন সালমান শাহ আসে। সে অত্যন্ত একজন ভালো অভিনেতা, স্মার্ট ।তার সিনেমা আমিও দেখেছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এটার যেন ন্যায় বিচার হয়।’
 
গায়ক এসডি রুবেল বলেন, ‘এখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই তার বিচার চাই। সত্যটা বেরিয়ে আসুক এটাই প্রত্যাশা।’উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামলার নতুন মোড় নিয়েছে। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।

 

 

কিউএনবি/খোরশেদ/০৬ নভেম্বর ২০২৫,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit