বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

চট্টগ্রামে মনোনয়ন পেলেন বিএনপির ৩ হেভিওয়েট নেতার উত্তরাধিকারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৯৪ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির তিন প্রভাবশালী নেতার উত্তরাধিকারীদের। সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।  তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।  অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও মীর নাছিরের উত্তরসূরি ব্যারিস্টার মীর হেলাল বর্তমানে এলাকায় বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

হাটহাজারী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। কারণ এখানেই অবস্থিত কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়।  এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার নামও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দলীয় টিকিট পেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।  এক সময় গুমের শিকার হওয়া হুম্মাম বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সক্রিয় সদস্য।  এই আসনে স্থানীয়ভাবে অধ্যাপক কুতুব উদ্দিন বাহারও মনোনয়ন দৌড়েছিলেন।

অন্যদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।  তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।  বর্তমানে তিনি বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এখনো চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।

এছাড়া চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর-পাহাড়তলী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  একই আসনের জন্য বিএনপির প্রয়াত ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান মনোনয়ন চেয়েছিলেন। তবে তাকে চট্টগ্রাম-৯ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যে আসন থেকে তার বাবা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আমির খসরুর ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী হতে চাইলেও এক পরিবার থেকে একাধিক মনোনয়ন না দেওয়ার দলীয় নীতি অনুসারে তার নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit