শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল পাঁচজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এতে পরিবারগুরোর মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। সোমবার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত ওই পাঁচজনকে চিকিৎসা পরীক্ষার জন্য দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের সামনে স্বজনরা ভিড় জমান। কেউ কেউ মুক্তিপ্রাপ্ত প্রিয়জনকে জড়িয়ে ধরেন, আবার কেউ কেউ এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালান।

‘এটি যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে,’ বলে জানান খুদারি।

বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিযোগ ছাড়াই আটক আছেন। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, এটি এক ধরনের ‘স্বেচ্ছাচারী আটক’।

এ ছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল থেকে ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ পেয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit