শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

রাতের খাবারে ডাল খেলেই বিপদে পড়বেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডালে প্রোটিনের পরিমাণ বেশি। সেই সাথে ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার, ফোলিক অ্যাসিড এবং পটাশিয়াম।

এসব উপাদান শরীরের জন্য উপকারী। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে, হাড় মজবুত নয় তারা নিয়মিতই খেতে পারেন অড়হড় ডাল। গর্ভবতীদের জন্য এ ডাল বিশেষ উপকারী।
 

ডাল খাওয়া সবার জন্য নিরাপদ নয়, বলছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত

 

উদ্ভিজ প্রোটিনের সেরা উৎস ধরা হয় ডালকে। তবে সবারই নিয়মিত এ ডাল খাওয়া ঠিক নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অড়হড় ডাল নিয়মিত খাওয়ার অভ্যাস মোটেও ভালো নয়।
 
বেশি পরিমাণে এ ডাল খেলে পেটে গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অড়হড় ডালে থাকা পটাশিয়াম কিডনি রোগীর জন্য বিপদজনক। এ ডালে থাকা অক্সালেট কিডনিতে পাথর তৈরির কারণ হয়ে ওঠে।
 
এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে ডাল। বেশি ডাল খাওয়ার কারণে ত্বকে অ্যালার্জির সমস্যা তৈরি হতে পারে।
 
যাদের বাতের ব্যথা কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের এ সমস্যা আরও বেড়ে যায় ডাল খাওয়ার অভ্যাসে। তাই রাত কিংবা দিনের ডায়েট লিস্টে অড়হড়সহ যেকোনো ডাল রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit