মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির হানা, আছে রিজার্ভ ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : দুইবার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও এখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ভারত। নিজেদের তৃতীয়বারের ফাইনালে আজ (রোববার) তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া মেয়েরাও কখনো চ্যাম্পিয়নের স্বাদ পায়নি। ফলে দুই দলই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে।

ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দিয়েছে বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো টস হয়নি।
সর্বশেষ খবর, বাংলাদেশ সময় বিকাল ৪টা ২৫ মিনিটে মুম্বাইয়ে বৃষ্টি থেমেছে। তবে মাঠ প্রস্তুত করতে আরো বেশ কিছুক্ষণ লাগবে। এখনো টস এবং খেলা শুরুর সময় জানা যায়নি।
আজকের ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় রাখা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু করা গেলে ওভার কমানো হবে না।
কমপক্ষে ২০ ওভারের ম্যাচের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯.৩৮ মিনিট। তখনও খেলা শুরু করা না গেলে ম্যাচ যাবে রিজার্ভ ডে তে। তাহলে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে ম্যাচ।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মোট ৩৪ বার। এর মধ্যে ২০টিতে জিতেছে ভারত। ১৩ জয় দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচে ফলাফল হয়নি। জয়-পরাজয়ের নিরিখে ভারতেরই পাল্লা ভারী। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না।

ইতিহাস তৈরির সুযোগ দু’দলের সামনেই। ক্রিকেটভক্তরাও নতুন বিশ্বচ্যাম্পিয়নের অপেক্ষায় আছেন। স্বাগতিক মেয়েরা চ্যাম্পিয়ন হলে বদলে যেতে পারে ভারতী নারী ক্রিকেটের চেহারা। ঠিক যেমন ১৯৮৩ সালে কপিল দেবদের বিশ্বজয় দেশটির ক্রিকেটকে বদলে দিয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit