বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপি কেন গণভোট নির্বাচনের দিনে চায়, জানালেন সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : রাজনীতিতে গণভোট এখন বহুল চর্চিত একটি শব্দ। এটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বড় রাজনৈতিক দলগুলো।  জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। জাতীয় নাগরিক পার্টিও গণভোট আগে চায়। তবে বিএনপি জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের প্রস্তাব করেছে। 

রাজধানীর গুলশানের একটি হোটেলে বুধবার (২৯ অক্টোবর) সকালে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সালাহউদ্দিন। যেসব প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দু-একটি দল দিয়েছিল—গতকালকের সুপারিশের মধ্যে শুধু সেই প্রস্তাবগুলোই আছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতি বিভক্ত হবে, এখানে কোনো ঐকমত্য হবে না—উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এর ভিত্তিতে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।

নির্বাচন কমিশন থেকে কয়েকটি অধ্যায় যেটা আরপিও-তে এসেছে তাতেও আমরা লক্ষ্য করেছি, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে অর্ডিন্যান্স পাস হয়েছে। সেমিনারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও বিভিন্ন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit