বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮) অক্টোবর দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা ও পৌরযুবদলের আয়োজনে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিশাল আনন্দ র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনারে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনি: যুগ্ন-আহবায়ক এস এম কাইউম, নোমান আহমেদ, মেহেদী হাসান সাহস, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ্ আলম মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আব্বাসী, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে ইনশাহআল্লাহ। আলোচনা শেষে সোমেশ^রী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit