শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাই নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই ভাই নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইর জেলার আল-বাইয়াদ গ্রামে ইসরায়েলি হামলায় এ ঘটনা ঘটে। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে মোট ১৩ জন নিহত হয়েছেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আল-বাইয়াদ গ্রামের একটি করাতকল লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই সময় দুই ভাই সেখানে কাজ করছিলেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সংগঠনের দুই সদস্যকে তারা হত্যা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, নিহতরা সেখানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ পুনর্গঠনের কাজ করছিল।

ইসরায়েলের বিমানবাহিনী সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে। তারা বলছে, এসব হামলা হিজবুল্লাহ সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে। যদিও লেবাননে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

লেবাননের নেতারা অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দক্ষিণাঞ্চলে পুনর্গঠন কার্যক্রম বাধাগ্রস্ত করছে। গত বছরের যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর যেসব স্থাপনা পুনর্নির্মাণ করা হচ্ছিল—সেগুলোর যন্ত্রপাতি যেমন এক্সকাভেটর ও বুলডোজারকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

এদিকে জাতিসংঘ ও ফ্রান্স দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) কাছাকাছি ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলার আগে শান্তিরক্ষীরা একটি ‘আক্রমণাত্মক’ ইসরায়েলি নজরদারি ড্রোন নিষ্ক্রিয় করে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক জানান, রবিবারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। একটি ইসরায়েলি ড্রোন ইউনিফিলের টহলের কাছাকাছি গ্রেনেড ফেলে। পরে একটি ইসরায়েলি ট্যাংকও কফর কিলা এলাকায় শান্তিরক্ষীদের দিকে গুলি ছোড়ে।

ইউনিফিল বাহিনী লেবানন সেনাবাহিনীর সঙ্গে মিলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। শান্তিচুক্তির পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে ।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৫,/সকাল ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit