সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ১২৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ডিএল মেথডে নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। তবে ডিএল মেথডে ভারতের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১২৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন শারমিন আক্তার। 

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর হয়েছে টস। টসে জিতে শুরুতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর। তবে টসের পরপরই দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় ঘণ্টা দুয়েক সময় নষ্ট হয়। ফলে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। ৭ ওভার কমিয়ে ৪৩ ওভার করা হয়। 
 
ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই ফেরেন সুমাইয়া। ৬ বলে ২ রান করেছেন তিনি। আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক বেশ ধীরগতির ব্যাটিং করেন। তাতে বেশ চাপে পড়ে দল। চাপ কাটাতে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়েছেন তিনি। তার আগে ৩২ বলে করেছেন ১৩ রান। ১২.২ ওভার খেলা শেষে আবারও বৃষ্টি হানা দেয়। তাতে বেশ কিছু সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৭ ওভারে। 

বৃষ্টি পর খেলতে নেমে শুরুতেই ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৯ রান। এরপর উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন সোবহানা। ২১ বলে করেছেন ২৬ রান। এ ছাড়া ৫৩ বলে ৩৬ রানের ইনিংসে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৯।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit