মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজশাহী হার্ট ফাউন্ডেশনের বার্ষিক অনুদান দুই কোটিতে উন্নীত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সরকারি অনুদান এক কোটি টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, এই বরাদ্দ বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি এখন রোগীদের আরও উন্নত ও কার্যকর সেবা প্রদান করতে পারবে।

শনিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাকক্ষে ‘হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি বার্ষিক অনুদান এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এখন সেবা কার্যক্রম আরও ভালোভাবে চলবে।

স্বাস্থ্য সচিব জানান, অনুদানের দুই কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ ব্যয় হবে বেতন ও ভাতা প্রদানে, আর অবশিষ্ট ৬০ শতাংশ ব্যবহার করা হবে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও সেবার মানোন্নয়নে। তিনি আরও বলেন, উন্নত কার্ডিয়াক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংযোজনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

তিনি হৃদরোগকে দেশের অন্যতম স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুহারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন, হৃদরোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা সেবায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলের জনগণের জন্য এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতেই অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. রাজিউল করিম।

ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এনামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত আলী। আরও বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ডা. মো. ওয়াসিম হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit