শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উলটে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ‎শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কর আনসার খার পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা যায়, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলা গামী অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই  অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে অটো চালক অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে। ‎আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।  পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit