বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

‎মাদ্রাসার নামে বরাদ্দকৃত জমি দখলের পাঁয়তারা, আদালতে মামলা চলমান, হুমকি-ভীতি প্রদর্শনের অভিযোগ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বটতলা এলাকায় মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও কতিপয় প্রভাবশালী প্রতিবেশী ঐ জমি জোরপূর্বক দখল ও বর্তমান ভোগদখলকারী পরিবারকে উচ্ছেদের জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে মোঃ হাবিবুর রহমান নামের একজন ভুক্তভোগী লালমনিরহাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎​অভিযোগ ও স্থানীয় সূত্র মতে, উত্তর গোবধা বটতলা মৌজার আওতাভুক্ত ৭.৯ একর জমির মধ্যে ১৩ শতক জমি মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এই জমিটি বর্তমানে মোঃ হাবিবুর রহমান তার বাবা মোঃ মজিবর রহমানের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দাবি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন এবং সেখানেই তাদের ঘরবাড়ি রয়েছে।অভিযোগে হাবিবুর রহমান মোট ১১ জন প্রতিবেশী কুতুব আলী, মতিয়ার রহমান, ছালাম মেম্বার (ইউনুস আলী) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তারা সংঘবদ্ধ হয়ে এই জমি নিজেদের দাবি করছেন এবং প্রায় সময় গালিগালাজ করা সহ জমি বেদখল করার পাঁয়তারা করছেন।

‎​তিনি আরও জানান, জমি নিয়ে সৃষ্ট এই বিরোধ বর্তমানে বিজ্ঞ আদালতে অন্য আপীল ১০২/২০২২ ও ল্যান্ডসার্ভে ট্রাইঃ ৪৯৫/২০২১ নং মোকদ্দমা হিসেবে বিচারাধীন। তারপরেও গত ২২/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় টিউবওয়েল স্থাপনকালে বিবাদীগণ এসে বাধা দেয় এবং জমি ভোগ করতে না দেওয়া, সুযোগমতো ঘরবাড়ি ভেঙে জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, বিবাদীদের এমন হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই হুমকির ফলে যেকোনো সময় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী হাবিবুর রহমান তার পরিবার ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি সুরক্ষার স্বার্থে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

‎‎​এলাকাবাসীর একাংশ জানায়, দীর্ঘদিন ধরে জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত হিসেবে পরিচিত। তবে এই জমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে চলমান মামলা ও পাল্টাপাল্টি দাবির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত বলে আমরা শুনেছি, কিন্তু তা নিয়ে একটি পরিবার নিজেদের মালিকানা দাবি করছে এবং আদালতে মামলাও চলছে। যেহেতু বিষয়টি বিচারাধীন, সেহেতু উভয় পক্ষকেই আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে বা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎​

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit