বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা

অধিকাংশ ইসরাইলি মনে করেন পরবর্তী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়া উচিত নয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্কজরিপ অনুযায়ী, ৫২ শতাংশ ইসরাইলি নাগরিক আগামী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়ার বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৪১ শতাংশ বলেছেন, তিনি নির্বাচন প্রার্থী হতে পারেন। বাকি ৭ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান—এমন প্রশ্নে ৪৮ শতাংশ বলেছেন, তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন (১০ শতাংশ)। 

এরপর যথাক্রমে কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার (৯ শতাংশ), প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ (৮ শতাংশ), বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন (৭ শতাংশ), নেসেট স্পিকার আমির ওহানা (৬ শতাংশ), অর্থমন্ত্রী নির বারকাত (৫ শতাংশ), পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর (৩ শতাংশ), কৃষিমন্ত্রী আভি ডিখটার (২ শতাংশ), জ্বালানিমন্ত্রী এলি কোহেন (১ শতাংশ) এবং পরিবহনমন্ত্রী মিরি রেগেভ (১ শতাংশ)।
 
আগামী নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্বে কাকে চান—এই প্রশ্নে ৪৪ শতাংশ উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পক্ষে মত দেন। এরপর ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ায়ির লাপিদ পান ১৬ শতাংশ সমর্থন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান ও গাদি আইজেনকটের প্রধান ইয়াশার উভয়েই পান ১১ শতাংশ করে সমর্থন। ইয়িসরায়েল বেইতেনু পার্টির প্রধান আবিগদোর লিবারম্যান পান ১০ শতাংশ এবং ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গ্যান্টজের পক্ষে মত দেন মাত্র ২ শতাংশ।
 
গত (১৮ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক সাক্ষাৎকারে ২০২৬ সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু।
 
লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থি লিকুদ পার্টির এই নেতা ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ সাল ও ২০২২ সাল থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।
 
সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit