মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

টানা ১৮ ম্যাচে টস হারলো ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু। এরপর টানা ১৮ ওয়ানডে ম্যাচে একই চিত্র। রোহিত শর্মা থেকে শুভমান গিল, অধিনায়ক পরিবর্তনেও বদলায়নি টস ভাগ্য।

শনিবার (২৫ অক্টোবর) সিডনিতেও টস হেরেছেন গিল। চলতি সিরিজের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি। তার আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি ওয়ানডে ম্যাচেও টস জিততে পারেনি ভারত। আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই তিক্ত বিশ্বরেকর্ড এখন আরও মজবুত হচ্ছে।
  
তবে টস হারলেও ম্যাচের ফলাফলে তার প্রভাব কমই। শেষ ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে চলতি দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় তাদের অবস্থাটা ভালো নয়। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা।
 
পার্থে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে।  অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে লড়াই করলেও ২ উইকেটের ব্যবধানে হারতে হয় গিলদের। সিডনিতে তৃতীয় ম্যাচ হারলে ৪১ বছর পর লজ্জার নজির গড়বে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit