আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে এক ব্যবসায়ীর নামে ফেসবুকে মিথ্যা পোস্ট দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এবিষয় নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী ঠাটারীপাড়া এলাকায়। অভিযোগ সুত্রে উক্ত এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ব্যবসায়ী কামরুজ্জামান প্রিন্স এর সাথে প্রতিবেশী ময়নুল হকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দন্দের সৃষ্টি হয়। যার কারণে শত্রুতার জের ধরে ময়নুল হকের ছেলে আশরাফুল ইসলাম তার নিজ ফেসবুক আইডি থেকে কামরুজ্জামান প্রিন্সের নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট ও ভিডিও আপলোড করে বলে অভিযোগ করেন ভুক্তভুগি প্রিন্স।
এবিষয়ে গত সোমবার দুপুরে এলাকার দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শত মানুষ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আশরাফুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে প্রিন্সের নামে নানা ধরণের বিভ্রান্ত মূলক ভিডিও এবং পোস্ট দিয়ে তাকে সমাজে হেওপ্রতিপন্য করার চেস্টা চালায় বলে তিনি জানান। এলাকাবাসী বলেন প্রিন্স দীর্ঘদিন যাবত ফারইস্ট ইসলামী লাইফ ইনন্সুরেন্স কোম্পানীতে কর্মরত ছিলেন বর্তমানে তিনি চাকুরী ছেড়ে দিয়েছেন এবং অনেক উপকার ভুগি তাদের বীমার মেয়াদ উর্ত্তিন্ন হওয়ায় টাকা ফেরত পেয়েছে।ফেবুকে পোস্টের ব্যপারে আশরাফুলের কাছে জানতে চাইলে তিনি ফোনে কথা বলতে রাজী হননি। পরে তার ফোন বন্ধ রাখায় বক্তব্য জানা জায় নি।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৫৪