বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়। পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীর নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার গোডাউন পাড়া এবং ছোটরাউতা প্রশিকা পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন শামিম, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক হাচানুর রহমান রিমুনসহ উক্ত কর্মসূচিতে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে। ডোমার ডিমলা নির্বচনী এলাকার ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit