শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’ মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে আবারও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস তেল ছাড়াও সার, প্রযুক্তি ও ওষুধের বাজারে বড় ধাক্কা সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল পিএসএল ম্যাচে সাদা বল হয়ে গেল গোলাপি, হতবাক লাবুশেন শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতি শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। 

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে শেষ করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। 

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা জামায়াতের আমির ডা. এসএম খালিদুজ্জামান।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit